বাংলাদেশে কার্যক্রম শুরু করছে আইডব্লিউএস অনলাইন স্কুল

২০ নভেম্বর, ২০২৪ ১৮:২৯  

বাংলাদেশে বিশ্বমানের শিক্ষার সুযোগ নিয়ে কার্যক্রম শুরু করছে ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকে স্বীকৃত আইডব্লিউএস অনলাইন স্কুল। এই স্কুলটি পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের (ক্লাস ওয়ান থেকে এ লেভেল) জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হতে চলেছে।

সূত্রেমতে, প্রথম ডিজিটাল স্কুল হিসেবে IWS অনলাইন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) থেকে স্বীকৃতি পেয়েছে। এটি শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ লাইফ-স্কিল দিয়ে থাকে।

জানা গেছে, বেস্ট শার্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাহিদ উদ্দিন খান সম্প্রতি এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের চিফ বিজনেস অফিসার আশফাকুর রহমান; যমুনা ব্যাংক পিএলসির এসভিপি, হেড অফ এসএমই মার্কেটিং মো. শরিফুল আহসান; প্রাইম ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও টিম হেড মোহাম্মদ সালাউদ্দিন হাজারী; বিকাশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের জেনারেল ম্যানেজার মো. মইনুল হক, ও সিএস মেটা (CS Meta) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মিস শিরিন জাহান ও চিফ টেকনিক্যাল অফিসার সাজ্জাদ হুসাইন ফারহান।

অনুষ্ঠানে ফিলিপাইন সোসাইটি অব বাংলাদেশের (পিএসবি) প্রতিনিধিত্বকারী জোয়ে দে লা ক্রুজকে স্বাগত জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফোর ডি সলিউশনের ম্যানেজিং পার্টনার মো. মনিরুল হাসান; প্রিলিংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. মো. আবু সৈয়দ (টিটো) এবং মাই ইউনিফর্মের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে IWS অনলাইন স্কুলের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্রধান ম্যাট ভিকারি বলেন, IWS অনলাইন স্কুল নতুন প্রজন্মের ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে অনেক জনপ্রিয়। তিনি উন্নত ও টেইলর-মেড প্রযুক্তির প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষার নিশ্চয়তা দেন।